অগ্নিদগ্ধ হওয়ার bq w`b ci গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিদগ্ধ হওয়ার নয় দিন পর ফেনীর ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, ২ ফেব্রুয়ারি রাতে স্বামী-স্ত্রীর কলহের একপর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে তাসলিমাকে অগ্নিদগ্ধ করা হয়। ওই রাতেই গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে সদর হাসপাতালে ও পরদিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন গতকাল প্রথম আলোকে তাসলিমার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।গৃহবধূ তাসলিমার গায়ে আগুন দেওয়ার ঘটনায় ফুলগাজী থানায় মামলা করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে গৃহবধূর স্বামী একরামুল হক ও শাশুড়ি নুর জাহান বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।